স্টাফ রিপোর্টার: (ঢাকা, ৩১ মে)- বিডিনিউজ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা এবং সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষক ‘সাদা দল’।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বলেন, “সাংবাদিকরা নিজেদের ওপর নির্যাতনের সঠিকভাবে প্রতিবাদ করছে না বলেই এ ধরনের কু-কর্ম এখনো সংগঠিত হচ্ছে।”
গত ২৮ মে রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে একদল যুবক অস্ত্র-শস্ত্র নিয়ে এই অনলাইন সংবাদপত্রের সাংবাদিকদের ওপর হামলা চালায়।
এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সহ সম্পাদক নেওয়াজ মোহাম্মদ রিফাত, প্রতিবেদক সালাহউদ্দিন ওয়াহেদ প্রীতম এবং অফিস সহকারী রুহুল আমিন। এছাড়াও আহত হন সাংবাদিকসহ অন্তত ১০ জন।
এ ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিকদের মধ্যে ঐক্যর ওপর গুরুত্বারোপ করে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন বলেন, “সাংবাদিকদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ পাশে আছে।”
মানববন্ধনে সাদা দলের প্রায় দেড় শতাধিক শিক্ষক অংশ নেয়।
তারা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড, প্রথম আলোর আলোকচিত্রীদের ওপর পুলিশি নির্যাতনকারীদের শাস্তি দাবি করেন।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৬৩৭ ঘ.
Add Your Comment
- রাজনৈতিক সংকট নিরসনে তৃতীয় পক্ষের দরকার নেই: ড্যান মজিনা
- সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে: রুহুল আমিন গাজী
- কিশোরগঞ্জে ৩ জুলাই ভোট, গাজীপুরে ৬ জুলাই
- ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- আশুলিয়ায় ৩য় দিনের মতো বিক্ষোভ চলছে
- সালাউদ্দিন আহমেদের রিমান্ড ও জামিন নামঞ্জুর
- মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সৈয়দ কায়সারের জামিন নামঞ্জুর
- বাণিজ্যিক এলাকায় নিষিদ্ধ হতে পারে সভা-সমাবেশ
- মন্ত্রীর আশ্বাসে চা বাগানের ধর্মঘট প্রত্যাহার
- সরকারি কার্যক্রমে জবাবদিহিতায় সংসদের ভূমিকা মূখ্য: জোহান্স ঝাট



