স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১ জুন)- ‘পুলিশের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করুন’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন কথা বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্ত্রী এ দাবি করেন।
সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে সাহারা খাতুন বলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে এমন সংবাদ প্রকাশিত হলে, আমি ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞেস করি। কিন্তু তিনি এমন কথা বলেননি বলে দাবি করছেন। তিনি বলেছেন প্রয়োজনে ওই অনুষ্ঠানের ভিডিও ক্যাসেট পরীক্ষা করে দেখুন, আমি এমন কথা বলিনি।”
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আরো ভালো হয় আপনারা সরাসরি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে এ ব্যাপারে প্রশ্ন করুন।”
অপর এক প্রশ্নে উত্তরে সাহারা খাতুন বলেন, “হতে পারে প্রতিমন্ত্রীকে নিয়ে এমন বক্তব্য প্রকাশ সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৩০৪ ঘ.
Add Your Comment
- বাণিজ্যিক এলাকায় নিষিদ্ধ হতে পারে সভা-সমাবেশ
- মন্ত্রীর আশ্বাসে চা বাগানের ধর্মঘট প্রত্যাহার
- সরকারি কার্যক্রমে জবাবদিহিতায় সংসদের ভূমিকা মূখ্য: জোহান্স ঝাট
- নুরুল ইসলাম বাবুল, স্ত্রী ও পুত্রের আগাম জামিন
- সাবেক প্রতিমন্ত্রী মো. কায়সার ট্রাইব্যুনালে
- আইনি জটিলতায় ফের আটকে গেল ডিসিসি নির্বাচন
- আব্দুল আলীমের বিপক্ষে ২১তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ
- বর্হিবিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি: শিল্পমন্ত্রী
- সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ২৩ ও ২৬ মে মার্কিন দূতাবাস বন্ধ



