স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৩ জুন)- চট্টগ্রামে মার্কিন সপ্তম নৌবহর মোতায়েন কিংবা বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপনের কোন পরিকল্পনা বা সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে নারী সাংবাদিকদের সনদ বিরতণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিউজ নেটওয়ার্ক এবং আমেরিকান সেন্টারের যৌথ উদ্যোগে নারী উন্নয়ন কর্মসূচিতে অংশ নেয়া নারী সাংবাদিকদের সনদ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মজিনা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের বাংলাদেশ সফরের সময়ে বাংলাদেশে সপ্তম নৌবহর বা সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে সরকার প্রধান বা পররাষ্ট্রমন্ত্রী কিংবা বিরোধী দলের নেত্রীর কারো সাথে কোন আলোচনা হয়নি।
গত বৃহস্পতিবার ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘টাইম নাউ’-এর এক খবরে বলা হয়, বাংলাদেশের চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর ঘাঁটি গাঁড়ছে। তবে এ খবরকে ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়।
এছাড়া গতকাল শনিবার সিঙ্গাপুরে এক আঞ্চলিক প্রতিরক্ষা বৈঠক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিওন পেনেট্টা জানান, আগামী আট বছরের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের বেশিরভাগ সামরিক নৌবহর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করবে। এজন্য তারা ছয়টি বিমানবাহী জাহাজ, বেশিরভাগ ক্রুজার, ডেসট্রয়ার, কমব্যাট শিপ ও সাবমেরিন মোতায়েন করবে এ অঞ্চলে।
এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মজিনা বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী গণমাধ্যমের উপস্থিতি অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রতিনিধিরা আলোচনা করেন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৫৪৯ ঘ.
Add Your Comment
- প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিতে সাংবাদিকরা
- আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ
- ‘নজরুলের লেখা আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা’
- সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ চলছে, নেট যোগাযোগ ব্যাহত
- পদ্মায় দুর্নীতি : দুদকের কানাডা সফর দীর্ঘায়িত হচ্ছে
- আজ জাতীয় কবির কাজী নজরুলের জন্মজয়ন্তী
- আসিফ নজরুলকে প্রাণনাশের হুমকি
- ১১ জুন কেন্দ্রীয় পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন কওমি মাদ্রাসা শিক্ষক সমিতি
- চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- জুন মাসে খুলছে যাত্রাবাড়ী ফ্লাইওভারের একাংশ



