bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
এ সাফল্য নারীদের অনুপ্রাণিত করবে: নিশাত
এ সাফল্য নারীদের অনুপ্রাণিত করবে: নিশাত

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৩ জুন)- বাংলাদেশের প্রথম নারী হিসাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট জয় করে দেশে ফিরে নিশাত মজুমদার বলেছেন, তার এ সাফল্য দেশের নারীদের অনুপ্রাণিত করবে।


রোববার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দৃষ্টান্ত স্থাপনকারী এই নারী বলেন, বাংলাদেশের মেয়েরাও যে ‘কঠিন’ কাজ করতে পারে তিনি তা করে দেখিয়েছেন।

এভারেস্ট জয়ের পথে নানা বাধা-বিপত্তির কথাও এ সময় সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন নিশাত।

চয়ড়ায় ওঠার পথে বরফ ধসের মুখে পড়েছিলেন জানিয়ে নিশাত বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছেন তিনি।

বিকাল ৫টা ২৫ মিনিটে আরেক এভারেস্ট জয়ী এম এ মুহিতের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নিশাত।

গত ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টে পৌঁছান নিশাত। এই অভিযাত্রায় মুহিতও তার সঙ্গে ছিলেন, যিনি এর আগেও একবার এভারেস্টে উঠেছেন। তারা দুজনই বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য।

গত ২৬ মে এভারেস্টের চূড়া থেকে বেসক্যাম্পে নেমে আসেন তারা।

প্রথম নারী হিসেবে এভারেস্ট জয়ের প্রতিক্রিয়ায় নিশাত বলেন, “আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি।”

লক্ষ্মীপুরের মেয়ে নিশাত থাকেন ঢাকার পান্থপথে ভাড়া বাসায়। ব্যবসায়ী বাবা আবদুল মান্নান মজুমদার ও গৃহিণী মা আশুরা মজুমদারের চার সন্তানের মধ্যে দ্বিতীয় তিনি। তার জন্ম ১৯৮১ সালে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৯৫৪ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.