আশুলিয়া সংবাদদাতা: (ঢাকা, ১৬ জুন)- বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আবারো আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে। পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে সাভারের আশুলিয়ার জেরাবো এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আশুলিয়া-বাইপাইল সড়ক অবরোধ করে।
এদিকে, বৃহস্পতিবারের ঘটনায় স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান বিপ্লবসহ অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত সোমবার থেকে আশুলিয়া এলাকায় বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা। টানা চারদিন বিক্ষোভ, অবরোধ ও বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। এসময় পুলিশের লাঠিচার্জে শতাধিক পোশাক শ্রমিক আহত হয়।
পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার মালিক-শ্রমিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে হা-মীম গ্রুপের মালিক পক্ষ শ্রমিকদের দাবি-দাওয়ার মেনে নেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনরত শ্রমিকরা।
পরে শুক্রবার ছুটির দিনে কারখানাগুলো খুলে দেয়া হলে অনেক শ্রমিক কাজে যোগ দেয়। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তাদের সংখ্যা অনেক কম।
কিন্তু, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সব কারখানায় বেতন-ভাতা বাড়াতে অপারগতা জানায়। একই সাথে সহিংসতা বন্ধ না হলে কারাখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। এতে ক্ষুব্ধ হয় শ্রমিকরা।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১১২৪ ঘ.
Add Your Comment
- কানাডায় যাচ্ছে দুদক টিম
- ঢাকা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠান-২০১৩
- প্রেসক্লাব এলাকায় কর্মসূচি পালনে পুলিশের নিষেধাজ্ঞা জারী
- জাতীয় গ্রিডে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন শুরু
- আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ
- সংসদে এসে কথা বলুন: শেখ হাসিনা
- ‘মহাসেন’ নাম নিয়ে মহা সংকট!
- উপকূলীয় ৫ জেলায় ১৫ জনের মৃত্যু
- কাঁচপুরের ঘটনায় ১২ সামরিক কর্মকর্তার এক মাসের আগাম জামিন
- মহাসেন এখন ত্রিপুরায়: বিপদ সংকেত প্রত্যাহার



