bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল বন্ধ
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার: (সাভার, ১৭ জুন)- সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছে পোশাকশ্রমিকরা। বিভিন্ন পয়েন্টে তাদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। সকালের দিকে শ্রমিকেরা ৪টি গাড়িও ভাঙচুর করেছে ।

জামগড়ার উইন্ড গ্রুপের সামনে শ্রমিক-পুলিশের সংঘর্ষ চলাকালে ১২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিকরা পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে।

আশুলিয়া-আবদুল্লাহপুর রুটে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ‍জিরাবো বাজার থেকেও গাড়ি পুলিশ ঘুরিয়ে দিচ্ছে।

জামগড়াছাড়াও নিশ্চিন্তপুর, ঘোষবাগসহ কয়েকটি পয়েন্টে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

এদিকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে মাইকিং করে শ্রমিকদের রাস্তায় অবস্থান না নেওয়ার আহবান জানানো হচ্ছে। বলা হচ্ছে  গামেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা ফিরে যান।

শ্রমিকরা তাদের বেতনভাতা বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে।

শনিবার শ্রমিক বিক্ষোভের মুখে পুরো এলাকা নিরাপত্তাহীন হয়ে পড়লে তৈরি পোশাকশিল্পের মালিকরা সব কারখানা বন্ধের ঘোষণা দেন। মালিকদের দুটি সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। মালিকদের দাবি, এ মুহূতে শ্রমিকদের বেতনভাতা বাড়ানো পক্ষে সম্ভব নয়।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯৩৫ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.