bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
 
আলী আহসান মুজাহিদের বিচার শুরুর আদেশ
আলী আহসান মুজাহিদের বিচার শুরুর আদেশ

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২১ জুন)- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বিচারপতি এটি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এই জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ১৬ জুলাই সাক্ষ্য গ্রহণ শুরুর দিন রেখেছে।

এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শুরু হয় গত ১১ মার্চ, শেষ হয় ৫ জুন।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন মুজাহিদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তাতে বলা হয়েছে, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ছাত্র শাখা ইসলামী ছাত্রসংঘের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মুজাহিদ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আল বদর বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্নস্থানে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

২০১০ সালের জুন মাসে গ্রেপ্তার হন জামায়াতের এ নেতা। গত ২৬ জানুয়ারি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৩০৬ ঘ.

 

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.