স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২১ জুন)- রাজধানীর প্রায় চার হাজার হকারকে কেন মুক্তাঙ্গন এবং ওসমানি উদ্যানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার এবং ফরিদ আহমেদের বেঞ্চ এই রুল জারি করে।
পরিকল্পনা সচিব, ভূমি সচিব, যোগাযোগ সচিব, স্বরাষ্ট্র সচিব, এলজিআরডি সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী, প্রধান ভূমি কর্মকর্তা এবং ঢাকার অঞ্চল ৫ এর নির্বাহী প্রকৌশনীকে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।
হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বৃহস্পতিবার সকালে হকারদের পক্ষে এই রিট আবেদন করেন। তাদের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ ও আতিয়ার রহমান।
মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, ঢাকার রাস্তায় হকাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যাবসা চালিয়ে আসছে। এ কারণে বিভিন্ন সময়ে তাদের উচ্ছেদও করা হয়। ১৯৯৭-৯৮ সালে হকারদের পুনর্বাসনে সরকার একটি মহাপরিকল্পনা নিলেও তা বাস্তবায়িত হয়নি। এ কারণেই হকাররা আদালতে এসেছেন।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৪২৭ ঘ.
Add Your Comment
- ঢাকা টাইমস ও মানবকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- রাজনৈতিক সংকট নিরসনে তৃতীয় পক্ষের দরকার নেই: ড্যান মজিনা
- সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে: রুহুল আমিন গাজী
- কিশোরগঞ্জে ৩ জুলাই ভোট, গাজীপুরে ৬ জুলাই
- ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- আশুলিয়ায় ৩য় দিনের মতো বিক্ষোভ চলছে
- সালাউদ্দিন আহমেদের রিমান্ড ও জামিন নামঞ্জুর
- মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সৈয়দ কায়সারের জামিন নামঞ্জুর
- বাণিজ্যিক এলাকায় নিষিদ্ধ হতে পারে সভা-সমাবেশ
- মন্ত্রীর আশ্বাসে চা বাগানের ধর্মঘট প্রত্যাহার



