রাজধানীতে মাদক ও অবৈধ পাচার বিরোধী মানববন্ধন
স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৬ জুন)- ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে দীর্ঘ মানববন্ধন করা হয়েছে।
সকাল ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ এ মানবন্ধন হাইকোর্ট, মৎস ভবন ছাড়িয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পর্যন্ত লম্বা হয়।
নানা রঙের ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ড নিয়ে হাজারো মানুষের সমাগম ঘটে মানববন্ধনে। সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়।
পরে একটি শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রায় মাদকবিরোধী স্লোগানসহ সুসজ্জিত মিনি ট্রাক, ভ্যান গাড়ি ও ঘোড়ার গাড়ি ও ব্যান্ড দল থাকবে। এতে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে মাদকবিরোধী আলোচনা সভা।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১০০৭ ঘ.
Add Your Comment
জাতীয়
- ট্রাইব্যুনালে আব্দুল আলীমের কথা বলেননি ২০তম স্বাক্ষী
- ৪৫ চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট
- রানা প্লাজা ট্রাজেডি: অজ্ঞাত আরও পাঁচজনের লাশ দাফন
- রানা প্লাজার মালিক ফের রিমান্ডে
- আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল বিএফইউজে
- মার্কিন আন্ডার সেক্রেটারি শেরম্যান আসছেন ২৬ মে
- নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষীর সাক্ষ্য গ্রহন
- সরকার নিজেকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে: টিআইবি
- রেলে যোগ হলো আরো দুটি ইলেকট্রিক ইঞ্জিন
- জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের অবস্থান
শীর্ষ সংবাদ



