bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২০; ১৯ মে ২০১৩;
 
শিক্ষকদের দাবি না মানলে সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করব: মেনন
শিক্ষকদের দাবি না মানলে সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করব: মেনন

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৬ জুন)- শিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন “শিক্ষকরা জাতি গড়ার কারিগর। প্রধানমন্ত্রী তাদের দাবি বাস্তবায়নের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আশা করি দাবি পুরণ হবে।

তিনি বলেন, “যদি তাদের দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আমি শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করবো।”

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমাবেশে সরকারের প্রতি তিনি এই ঘোষণা দেন।

মঙ্গলবার সকাল থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সাত হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ-মিছিল করছেন। শিক্ষকরা প্রেসক্লাবের সামনে রাস্তায় বসে পড়েন। এতে রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে পল্টন এলাকায় যানজট দেখা দিয়েছে। এরপর তারা প্রধানমন্ত্রীর কাযালয় অভিমুখে পদযাত্রা করবে।

সমাবেশে নন-এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলী ও সাধারণ সম্পাদক তাপস কুমার কুন্ডুসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

বিডিপ্রেস ডটনেট./এএফ/এএইচ_১২৪৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.