bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪২০; ২২ মে ২০১৩;
 
আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরানো হলো নতুন সেনাপ্রধানকে
আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরানো হলো নতুন সেনাপ্রধানকে

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৬ জুন)- নতুন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ে এক অনুষ্ঠানে ইকবাল করিম ভূঁইয়াকে জেনারেলের র‌্যাংক ব্যাজ পড়িয়ে দেন নৌ-বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী এ সময় সেনা বাহিনীসহ সশস্ত্র বাহিনীর উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও হোসেন তৌফিক ইমাম, মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রতিরক্ষা সচিব খন্দকার মুহাম্মদ আসাদুজ্জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রধান মনজুর আহমেদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল হোসেন সারওয়ার্দী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ৭ জুন ইকবাল করিম ভূইয়াকে সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ দেয় সরকার। পূর্বসূরী জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের কাছ থেকে সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন।

দেশের ত্রয়োদশ সেনাপ্রধান ইকবাল করিম এর আগে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন।

পদাতিক বাহিনীর এই কর্মকর্তা ১৯৭৬ সালের নভেম্বরে বিএমএর তৃতীয় কোর্সের ক্যাডেট হিসাবে সেনাবাহিনীতে যোগ দেন। জাতিসংঘ মিশনে কমান্ডার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।



বিডিপ্রেস ডটনেট./এএফ/এএইচ_১৩০৪ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.