স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৬ জুন)- একটি দুর্নীতির মামলায় সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আপিলে পক্ষভুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আপিলে পক্ষভুক্ত হতে দুদকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আবেদন মঞ্জুর করেন।
আদালত থেকে বের হয়ে দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, পক্ষভুক্ত হতে আদালত দুদককে অনুমতি দিয়েছেন। আগামী ৮ জুলাই অবকাশ শেষে আদালত খুলবে। এর পর আপিলের শুনানির জন্য দরখাস্ত করা হবে।
আদালত সূত্র জানায়, ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে এরশাদের বিরুদ্ধে। এ অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর উপপরিচালক সালেহ উদ্দিন আহমেদ সেনানিবাস থানায় মামলাটি করেন। মামলায় এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়।
ওই মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের রায়ে এরশাদের তিন বছরের সাজা হয়। একই সঙ্গে ওই অর্থ ও একটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে এরশাদ ১৯৯২ সালে হাইকোর্টে আপিল করেন। আদালত আপিল গ্রহণ করে রায়ের কার্যকারিতা স্থগিত করেন ও নিম্ন আদালতের নথি তলব করেন। এই আপিলে পক্ষভুক্ত হতে এ বছরের ১৩ জুন দুদক হাইকোর্টে আবেদন করে। আজ আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন।
বিডিপ্রেস ডটনেট./এএফ/এএইচ_১৩৫২ ঘ.
Add Your Comment
- বর্হিবিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি: শিল্পমন্ত্রী
- সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ২৩ ও ২৬ মে মার্কিন দূতাবাস বন্ধ
- মৌলভীবাজারে ৯২ চা বাগানের শ্রমিকদের কর্মবিরতি শুরু
- গাড়ি পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ ৭ জুলাই
- আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ২০
- ট্রাইব্যুনালে আব্দুল আলীমের কথা বলেননি ২০তম স্বাক্ষী
- রানা প্লাজা ট্রাজেডি: অজ্ঞাত আরও পাঁচজনের লাশ দাফন
- রানা প্লাজার মালিক ফের রিমান্ডে
- আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল বিএফইউজে



