বিডিপ্রেস ডেস্ক: (নিউইয়র্ক, ০৪ জুলাই)- নিউইয়র্কে চিকিৎসাধীন হুমায়ূন আহমেদের অবস্থার উন্নতি আরো উন্নতি হয়েছে। হুমায়ূনের সঙ্গে দেখা করেছেন তার ভাই ড. জাফর ইকবাল ও স্ত্রী ইয়াসমিন হক। নিউইয়র্ক সময় মঙ্গলবার বিকেলে তারা তার শয্যার পাশে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন।
হুমায়ূন আহমেদের পরিবার জানিয়েছে, চিকিৎসক ড. মিলার মঙ্গলবার দু’বার তার শারিরিক অবস্থার খোজঁখবর নিয়েছেন। তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটা ভালো।
লেখকের শারীরিক অবস্থার উন্নতিতে সন্তোষ প্রকাশ করে ড. মিলার সাংবাদিকদের বলেন, এখন হুমায়ূন আহমেদের লিভার ও ফুসফুস ভাল ভাবে কাজ করছে। তবে লিভার ও ফুসফুসে জমে থাকার পানি কারণে তার শ্বাস প্রশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে। আর এসব সমস্যা অস্ত্রোপচার পরবর্তী সময়ের জন্য স্বাভাবিক ঘটনা।
ডাক্তার আরো জানান, শ্বাস প্রশ্বাস যাতে কষ্ট না হয় তার জন্য রেসপকটরি সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও কোলনা ইনফেশকন কিছুটা বেড়ে গেছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম বলেন, হুমায়ুন আহমেদ ভাই ড. জাফর ইকবাল মঙ্গলবার বিকাল ৪ টা থেকে প্রায় আড়াই ঘণ্টা তার পাশে ছিলেন।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯৪৮ ঘ.
Add Your Comment
- রাতে হস্তান্তর হচ্ছে ‘বিএনএস সমুদ্র জয়’
- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলো বিজিএমইএ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে ২৫ গার্মেন্ট বন্ধ ঘোষণা
- বিচারবহির্ভূত হত্যার শিকার ৩০, গুম ১০: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- সাভারে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে
- বৃষ্টিতে নাকাল নগরজীবন: উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত
- আজ বুদ্ধ পূর্ণিমা
- জামালপুর প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতা গ্রেফতার
- রানার যাবজ্জীবন দণ্ডের সুপারিশ তদন্ত কমিটির
- ইসির অসদাচারণ, আন্দোলনে যাচ্ছেন ক্ষুব্ধ সাংবাদিকরা



