স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৪ জুলাই)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ইসলামের ক্ষতি করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে কেউ যেন সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাতে না করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে ইমামসহ সবার প্রতি আহবান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা জঙ্গিবাদ সন্ত্রাস দূর করেছি, শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমরা যেন বাংলাদেশে এইভাবেই একটা সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি তার জন্য সবাইকেই একযোগে কাজ করতে হবে। তাই আমি সবার সহযোগিতা কামনা করি।”
এ সময় ইমামদের কল্যাণে তার সরকারে নেয়া বিভিন্ন কর্মসূচির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ইমামদের আর্থিক কষ্ট কমাতে এর মধ্যেই সুদমুক্ত ঋণের ব্যবস্থা করেছে সরকার।”
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৩৫৬ ঘ.
Add Your Comment
- প্রেসক্লাব এলাকায় কর্মসূচি পালনে পুলিশের নিষেধাজ্ঞা জারী
- জাতীয় গ্রিডে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন শুরু
- আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ
- সংসদে এসে কথা বলুন: শেখ হাসিনা
- ‘মহাসেন’ নাম নিয়ে মহা সংকট!
- উপকূলীয় ৫ জেলায় ১৫ জনের মৃত্যু
- কাঁচপুরের ঘটনায় ১২ সামরিক কর্মকর্তার এক মাসের আগাম জামিন
- মহাসেন এখন ত্রিপুরায়: বিপদ সংকেত প্রত্যাহার
- মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ
- শুক্রবার থেকে চালু হচ্ছে আশুলিয়ার বন্ধ সব পোশাক কারখানা



