স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১০ জুলাই)- ভিক্ষাবৃত্তির মানসিকতা ছেড়ে স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করে পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসকদের (ডিসি) ৩ দিনব্যাপী সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সম্মেলনে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা এবং বিভাগীয় কমিশনাররা উপস্থিত রয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার জেলা প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাবেন। সেখানে রাষ্ট্রপতির পরামর্শ ও দিকনির্দেশনা শুনবেন তারা। পরে ডিসিদের সঙ্গে দুপুরের খাবার খাবেন রাষ্ট্রপতি। এছাড়া তিনদিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা আরো ১৯টি অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক- নির্দেশনা দেবেন এবং মাঠ পর্যায়ের প্রশাসনের ভালমন্দ শুনবেন।
এবারের সম্মেলনে ৩৮টি মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ৪৬৬টি প্রস্তাবনা ডিসিদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়া হয়েছে। সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়ার জন্য প্রতি বছর এ সম্মেলনের আয়োজন করা হয়।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৩৫১ ঘ.
Add Your Comment
- বাণিজ্যিক এলাকায় নিষিদ্ধ হতে পারে সভা-সমাবেশ
- মন্ত্রীর আশ্বাসে চা বাগানের ধর্মঘট প্রত্যাহার
- সরকারি কার্যক্রমে জবাবদিহিতায় সংসদের ভূমিকা মূখ্য: জোহান্স ঝাট
- নুরুল ইসলাম বাবুল, স্ত্রী ও পুত্রের আগাম জামিন
- সাবেক প্রতিমন্ত্রী মো. কায়সার ট্রাইব্যুনালে
- আইনি জটিলতায় ফের আটকে গেল ডিসিসি নির্বাচন
- আব্দুল আলীমের বিপক্ষে ২১তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ
- বর্হিবিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি: শিল্পমন্ত্রী
- সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ২৩ ও ২৬ মে মার্কিন দূতাবাস বন্ধ



