bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
হাতিরঝিল উন্মুক্ত হচ্ছে ১৫ ডিসেম্বর
হাতিরঝিল উন্মুক্ত হচ্ছে ১৫ ডিসেম্বর

স্টাফ রিপের্টার: (ঢাকা, ৩১ জুলাই)- বেগুনবাড়ি খাল ও হাতিরঝিলের উন্নয়ন শেষে আগামী ১৫ ডিসেম্বর এলাকাটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

মঙ্গলবার প্রকল্প এলাকা ঘুরে এসে নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “কাজের সন্তোষজনক অগ্রগতি হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরই হাতিরঝিল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন তা উদ্বোধন করবেন।”

১৫ ডিসেম্বর রাতে সেখানে ‘বিজয় উৎসব’ পালন করা হবে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

অন্যদের মধ্যে পূর্ত সচিব খন্দকার শওকত হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নুরুল হুদা, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল হাবিবুর রহমান, হাতিরঝিল প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইফ এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, যানজট ও জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে ২০০৭ সালে হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়।

দুই হাজার ১৫২ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজ ২০১০ সালেই শেষ হওয়ার কথা থাকলেও মামলাসহ বিভিন্ন জটিলতায় তা বিলম্বিত হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, ঢাকা ওয়াসা এবং এলজিইডি যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পে পরামর্শকের দায়িত্ব পালন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৪৩৩  ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.