চট্টগ্রাম ব্যুরো: (চট্টগ্রাম, ০১ আগষ্ট)- জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন ও অন্য প্রকাশনীর স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম সিএমএম আদালতে মামলা হয়েছে।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নজরুল ইসলাম নামে এক আইনজীবী চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এবিএম নিজামুল হকের আদালতে এ মামলা করেন।
মামলাটি আমলে নিয়ে হাকিম নিজামুল হক সিআইডি স্পেশাল ব্রাঞ্চকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ৩০৪, ৪০৬ এবং ৪২০ ধারায় দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়, অর্থ ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
মামলায় সাক্ষী রাখা হয়েছে তিনজনকে। এরা হলেন- ঢাকা থেকে প্রকাশিত আমারদেশ পত্রিকার বার্তা সম্পাদক, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর বার্তা সম্পাদক ও কবি-লেখক আবদুল হাই শিকদার।
মামলার বাদী অ্যাডভোকেট নজরুল ইসলাম তার আরজিতে বলেন, অর্থ সঙ্কটের কারণে চিকিৎসা ব্যহত হয় বলে শাওন দাবি করলেও ইতিপূর্বে প্রধানমন্ত্রীর দেওয়া চেক ফিরিয়ে দেন হুমায়ুনের স্ত্রী শাওন।
শাওন ও মাজহারুল যোগসাজশ করে হুমায়ুন আহমদের বিশাল সম্পত্তি আত্মসাৎ করার জন্যই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সঙ্ঘটিত করেন বলেও তিনি দাবি করেন।
নন্দিত লেখক হুমায়ূন আহমেদের পরিকল্পিত হত্যার রহস্য জনসম্মুখে উম্মোচিত হোক এমনটাই প্রত্যাশা করেন মামলার বাদী নজরুল ইসলাম।
এদিকে, সময়মত চিকিৎসা না করানোসহ বিশেষায়িত হাসপাতাল থেকে অবিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের কারণে হুমায়ূন আহমেদের মৃত্য হয়েছে বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ সাংবাদিকদের জানিয়েছেন।
উল্রেখ্য, ক্যান্সারে আক্রান্ত নন্দিত লেখক হুমায়ূন আহমেদ গত ১৯ জুলাই নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর নানা নাটকীয়তা শেষে ২৪ জুলাই নিজের হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে দাফন করা হয়।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১২৪০ ঘ.
Add Your Comment
- আসিফ নজরুলকে প্রাণনাশের হুমকি
- ১১ জুন কেন্দ্রীয় পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন কওমি মাদ্রাসা শিক্ষক সমিতি
- চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- জুন মাসে খুলছে যাত্রাবাড়ী ফ্লাইওভারের একাংশ
- এখনও নীরবে-নিভৃতে ফেলছেন চোখের জল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী গ্রামবাসীর মনে বিএসএফ আতঙ্ক
- রাতভর বৃষ্টি হওয়ায় ফের রাজধানীতে জলাবদ্ধতা
- ৩৪তম প্রিলিমিনারি আজ, প্রশ্ন ফাঁসের গুজব
- রাতে হস্তান্তর হচ্ছে ‘বিএনএস সমুদ্র জয়’
- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলো বিজিএমইএ



