bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪২০; ২০ মে ২০১৩;
 
পদ্মা সেতু নিয়ে যত কম কথা তত মঙ্গল: ওবায়দুল কাদের
পদ্মা সেতু নিয়ে যত কম কথা তত মঙ্গল: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০১ আগস্ট)- যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে যত বেশি কথা বলা হবে, মানুষ তত বেশি বিভ্রান্ত ও বিরক্ত হবে। তাই পদ্মা সেতু নিয়ে যত কম কথা বলা যায়, তত মঙ্গল।

বুধবার ঢাকা বাবুবাজার হয়ে ঢাকা-নারায়ণগঞ্জের পাগলা সড়ক এবং যাত্রাবাড়ী ফ্লাইওভার পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ৫ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। ওই সময় পদ্মা সেতু নিয়ে আলোচনা হবে। শুধু মালয়েশিয়া নয়, চীন ও দক্ষিণ কোরিয়াও পদ্মা সেতুতে অর্থায়নের প্রস্তাব দিয়েছে।

ওবায়দুল বলেন, ফ্লাইওভার নির্মাণের কারণে গুলিস্তান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমানোর জন্য দুটি বিকল্প সড়ক ব্যবহার করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

তিনি জানান, একইসাথে রাস্তায় যাতে মেয়াদ উত্তীর্ণ যানবাহন চলাচল করতে না পারে, সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

এসময় যোগাযোগমন্ত্রীর সাথে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৭৫০ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.