স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০১ আগস্ট)- রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল নয়টায়।
বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঈদুল ফিতর উদযাপন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, মহিলাদের ঈদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে। এছাড়া বিদেশি রাষ্টদূত, কূটনৈতিকদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে।
জাতীয় ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
শাহজাহান মিয়া বলেন, ঈদের দিন বিভিন্ন হাসপাতাল, কারাগার, শিশু সদন, প্রতিবন্ধী কেন্দ্র, সেফ হোম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), গণপূর্ত অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিনিধিরা।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৮৩০ ঘ.
Add Your Comment
- বিরামপুরের কাটলা সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- ফাঁসি তো দিবেনই একটি প্রশ্ন করার সুযোগ দেন: সালাউদ্দিন কাদের
- সুখরঞ্জন বালীর সন্ধানে খারিজ রিটের শুনানির আবেদন গ্রহণ
- সামাজিক মাধ্যম তদারকি করবে সরকার
- স্বর্ণের দাম ফের কমলো
- ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আগামী রমজানের আগেই
- হেফাজত-পুলিশ সংঘর্ষ: তৈমুর আলমসহ ১০ বিএনপি নেতার জামিন
- চট্টগ্রামে মিদাত হত্যা: সৌরভের ফাঁসির আদেশ
- জিয়াউদ্দিনের আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি
- তাজরীন ফ্যাশন্স মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা



