স্টাফ পিরপোর্টার: (ঢাকা, ০৫ আগস্ট)- আয়কর ফাঁকির মামলায় আরাফাত রহমান কোকোকে পলাতক দেখিয়ে গেজেট নোটিফিকেশন জারির আদেশ দিয়েছে নিম্ন আদালত।
একই সঙ্গে মামলার শুনানি পিছিয়ে ৩০ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। রবিবার মহানগর দায়রা জজ জহুরুল হক এসব আদেশ দেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোটো ছেলে কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় চার্জশিটের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য এর আগে গত ১ জুলাই তারিখ র্নিধারিত ছিল। সেদিন আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করলে ৫ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করা হয়।
সকালে শুনানির সময় সরকার পক্ষের আইনজীবীরা আদালতে বলেন, কোকো পলাতক রয়েছেন। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা বলেন, কোকো সরকারের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
বিচারক জানান মামলার কাগজপত্রের কোথাও কোকো পলাতক এমন কোনো ডকুমেন্ট নেই। এ জন্য ৩০ আগস্টের মধ্যে কোকোকে পলাতক দেখিয়ে গেজেট নোটিফিকেশন জারি করতে আদেশ দেন বিচারক।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৫৫৯ ঘ.
Add Your Comment
- কানাডার উদ্দেশে দুদক তদন্ত দল ঢাকা ছেড়েছে
- বিরামপুরের কাটলা সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- ফাঁসি তো দিবেনই একটি প্রশ্ন করার সুযোগ দেন: সালাউদ্দিন কাদের
- সুখরঞ্জন বালীর সন্ধানে খারিজ রিটের শুনানির আবেদন গ্রহণ
- সামাজিক মাধ্যম তদারকি করবে সরকার
- স্বর্ণের দাম ফের কমলো
- ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আগামী রমজানের আগেই
- হেফাজত-পুলিশ সংঘর্ষ: তৈমুর আলমসহ ১০ বিএনপি নেতার জামিন
- চট্টগ্রামে মিদাত হত্যা: সৌরভের ফাঁসির আদেশ
- জিয়াউদ্দিনের আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি



