bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বুধবার, ৫ আষাঢ় ১৪২০; ১৯ জুন ২০১৩;
 
পদ্মাসেতু দুর্নীতি: সাবেক সেতু সচিবকে দুদকে জিজ্ঞাসাবাদ
পদ্মাসেতু দুর্নীতি: সাবেক সেতু সচিবকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৮ আগষ্ট)- পদ্মাসেতু নির্মাণে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার জিজ্ঞাসাবাদ চলছে।

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হন। ১১টায় দুদক ভবনের নিচতলায় জিজ্ঞাসাবাদ শুরু হয়।

দুদক জানায়, সাবেক সচিব ও  সরকারের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বিইজেডএ) বর্তমান নির্বাহী চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াকে  জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলি ও মির্জা জাহিদুল আলম।

এর আগে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বুধবার সকাল ১০টায় হাজির হতে রোববার নোটিশ পাঠায় দুদক। দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরে দুদকের নোটিশ হাতে পান সাবেক এ সচিব।

পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগের স্বপক্ষে বিশ্বব্যাংক বেশ কিছু তথ্য প্রমাণ দুদককে সরবরাহ করে। সেই সূত্র ধরে এ পর্যন্ত ১৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জানা গেছে, হাইপ্রোফাইলের আরও তিন ব্যক্তিকে জিজ্ঞাসাদের পর দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন তৈরির কাজে হাত দেবে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মাসেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত ১৯ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
 
গত ১৪ জুন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ১৯ জুন জাতীয় সংসদের হুইপ নূরে আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী এবং ২ জুলাই এসএনসি-লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি জিয়াউল হককে দুদক জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ৪ জুলাই জিজ্ঞাসাবাদ করা হয় সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ ও সহকারী প্রকৌশলী মো. গোলাম মর্তুজাকে।
 
এছাড়া ২২ জুলাই এসএনসি-লাভালিনের তিন সাব কনসালট্যান্ট প্রতিষ্ঠান প্রকল্প প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল হাসান খান, বেটস কনসালটিং লিমিটেডের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম ও বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ড. এম এ আজিজকে জিজ্ঞাসাবাদ করা হয়।

২৩ জুলাই জিজ্ঞাসাবাদ করা হয় নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান এইকম নিউজিল্যান্ড লিমিটেডের তিন সাব কনসালট্যান্ট প্রতিষ্ঠান- এসিই কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. গোলাম মোস্তফা, ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একে এম রফিক উদ্দিন ও এসএআরএম অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ আফসার হোসেনকে।

২৪ জুলাই হালক্রো গ্রুপের স্থানীয় সাব এজেন্ট ইঞ্জিনিয়ারিং সায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল মজিদ ও ওরিয়েন্টাল গ্রুপের স্থানীয় সাব এজেন্ট কেএস কনসালটেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মজিদ ফকির ও ডিইবি কনসালটেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
২৫ জুলাই হালক্রো গ্রুপের আরেকটি লোকাল সাব এজেন্ট ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্সের এমডি এমএ সোবহান, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং নির্বাহী পরিচালক প্রফেসর এম মনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

পদ্মাসেতুর মূল্যায়ন কমিটির সদস্য তরুণ তপন দেওয়ান ও মকবুল হোসাইনকে ৩১ জুলাই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 


বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১০৩৩ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman Chandan
House 60 , Road , 03 , Block B Niketon , Dhaka , 1212
Phone: +8802 9884147 , News Room : +8801195 338565
Email: [email protected]