স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১১ আগস্ট)- অনবায়নযোগ্য নয়, নবায়নযোগ্য জ্বালানিই আমাদের দেশের ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান আনু মুহাম্মদ। তিনি বলেছেন, এজন্য আমাদের ব্যবসায়িক ও কর্পোরেট স্বার্থ পরিত্যাগ করে নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শনিবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এক সেমিনারে আনু মুহাম্মদ এসব কথা বলেন।
তিনি বলেন, নিজেদের প্রথাগত বিশ্বাস ও কর্পোরেট বিশ্বের সাথে যোগাযোগের কারণে নবায়নযোগ্য জ্বালানি খাতে উন্নয়ন হচ্ছে না। কারণ, চিন্তার দৈন্য তৈরি হলে মানুষ বাণিজ্যিক স্বার্থের কাছে বন্দি হয়ে যায়। এজন্য জনগণকেই এ জায়গা থেকে বের হয়ে আসতে হবে।
আনু মুহাম্মদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন জ্বালানি খাতের জাতীয়করণ করতে। এজন্যই জ্বালানি নিরাপত্তা দিবস প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু বর্তমান জ্বালানি মন্ত্রণালয় সবকিছুর উন্মুক্তকরণেই বেশি মনোযোগ দিচ্ছে।
তিনি আরো জানান, বাংলাদেশে অফুরন্ত সম্পদ রয়েছে। এ সম্পদ ব্যবহারে জাতীয় সক্ষমতা তৈরিতে প্রাতিষ্ঠানিক কাঠামো দেয়া প্রয়োজন। তাই বিশ্বাবদ্যালয়গুলোর পাঠ্যসূচি ও গবেষণার তালিকায় এসব বিষয় অন্তর্ভুক্ত করা উচিত।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আমেরিকার ব্র্যান্ডডেইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা.সাজিদ কামাল, সোলার সোসাইটির জেনারেল সেক্রেটারি সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুর রহমান, খোরশেদুল ইসলাম।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬৪২ ঘ.
Add Your Comment
- আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ
- সংসদে এসে কথা বলুন: শেখ হাসিনা
- ‘মহাসেন’ নাম নিয়ে মহা সংকট!
- উপকূলীয় ৫ জেলায় ১৫ জনের মৃত্যু
- কাঁচপুরের ঘটনায় ১২ সামরিক কর্মকর্তার এক মাসের আগাম জামিন
- মহাসেন এখন ত্রিপুরায়: বিপদ সংকেত প্রত্যাহার
- মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ
- শুক্রবার থেকে চালু হচ্ছে আশুলিয়ার বন্ধ সব পোশাক কারখানা
- দুর্বল হয়ে পড়েছে ‘মহাসেন’, কক্সবাজারে স্বস্তি
- গার্মেন্টসের নিরাপত্তায় ২৪ ক্রেতা প্রতিষ্ঠানের যৌথ তহবিল



