bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২০; ২৪ মে ২০১৩;
 
ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৮ আগস্ট)- সৌদে আরবে ইসলামী শীর্ষ সম্মেলনে (ওআইসি) যোগদান ও পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। রাষ্ট্রপতির সাথে একই ফ্লাইটে মক্কা থেকে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

 

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, কূটনৈতিক কোরের ডিন এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

 

রাষ্ট্রপতি জিল্লুর রহমান সৌদি আরব সফরকালে সে দেশে অনুষ্ঠিত ইসলামী শীর্ষ সম্মেলন যোগদানকারী ওআইসির সদস্য দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে আলাদা বৈঠক করেন।

 

রাষ্ট্রপতি শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ প্রদানকালে মিয়াননমারের সংখ্যালঘু মুসলমানদের (রোহিঙ্গা) অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানে মিয়ানমার সরকারকে রাজি করাতে ওআইসির সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

 

রাষ্ট্রপতি বলেন, দ্বিপক্ষীয় এবং বহুমুখী উভয়ভাবেই দীর্ঘমেয়াদী এই সমস্যা সমাধানে আমাদের অবশ্যই কার্যকর ভূমিকা রাখতে হবে।

 

রাষ্ট্রপতি দুদিনের সম্মেলনে যোগদান শেষে মক্কায় পবিত্র কাবা শরীফে উমরাহ পালন করেন। এ সময় তার ছেলে নাজমুল হাসান এমপিসহ পরিবারের অন্যান্য সদস্য ও রাষ্ট্রপতির অফিসের সচিবরা  তার সাথে ছিলেন।

 

পবিত্র উমরাহ পালনকালে তিনি দেশ এবং দেশের জনগণের অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

 

রাষ্ট্রপতি ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার রাতে রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_০৫০২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.