স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৪ এপ্রিল)- বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি নয় সরকারই সংঘাতের রাজনীতি করছে। বিএনপি সংঘাতে বিশ্বাস করে না। কিন্তু সরকার পুলিশ দিয়ে আমাদের দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। এটা অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়।’
উদ্ভুত পরিস্থিতিতে হরতাল কর্মসূচি পালন করা ছাড়া আর কোনো পথ নেই বিএনপি’র সামনে।
তিনি বলেন, ইলিয়াস আলীর মতো একজন সিনিয়র নেতার এমনভাবে নিখোঁজ হওয়া দলের প্রতি একটি অশুভ সংকেত। আমরা চাই সরকার যেকোন ভাবেই হোক ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দিক। এটি সরকারেরই দায়িত্ব এবং কর্তব্য।
মঙ্গলবার টানা তৃতীয় দিনের হরতালে সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতা-কর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বতর্মান সরকারের প্রায় সাড়ে তিন বছর সময়ে বিএনপি মাত্র ১৪দিন হরতাল পালন করেছে এর সব কটি হরতালই হয়েছে ন্যয়সঙ্গত দাবিতে।
তিনি অবিলম্বে সরকারের কাছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘গুম, হত্যা , নির্যাতন, নীপিড়ন চালিয়ে জনগণের আন্দোলন বন্ধ করতে পারবেন না। অবিলম্বে ইলিয়াস আলীকে ফেরত দিন।’
এদিকে বিএনপি’র কেন্দ্রীয় কার্যলয়ের সামনে ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতা-কর্মীরা। অন্য দিনের মতো মঙ্গলবারেও বিপুল সংখ্যক পুলিশ এরই মধ্যে অবস্থান নিয়েছে সেখানে।
কেন্দ্রীয় কার্যালয় আজও কার্যত অবরুদ্ধ।
বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবি করে টানা তৃতীয় দিনের এই হরতালের ডাক দিয়েছে বিএনপি।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯৪৩ ঘ.
Add Your Comment
- ময়মনসিংহে জাগরণী সমাবেশ স্থগিত
- হে’ ইসলামের তিন কেন্দ্রীয় নেতা গ্রেফতার
- ‘সাধারণ’ সভা-সমাবেশের ব্যাপারে আপত্তি নেই
- জামিনে মুক্ত হলেন বগুড়া জেলা যুবদল সভাপতি
- দু'দলকে সংলাপে বসার আহ্বান বিদেশী কূটনৈতিকদের
- মুন্সীগঞ্জে টেন্ডার নিয়ে ছাত্রলীগ কর্মীদের পল্লী বিদ্যুত অফিসে হামলা-ভাংচুর
- সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে সরকার: ব্যারিস্টার রফিকুল
- বিরোধী দলীয় চিফ হুইপ হাসপাতালে ভর্তি
- ডিটিসিএ এখন কাগজে কলমে: ওবায়দুল কাদের
- সংসদীয় গণতন্ত্র রক্ষায় সংসদে সংলাপ প্রয়োজন: স্পিকার



