স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৬ এপ্রিল)- আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ক্ষমতা মানে নিজেদের আখের গোছানো নয়, ‘ক্ষমতা মানে মানুষের সেবা করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আপনারাও জনগণের পাশে থেকে কাজ করে যাবেন, এটা আমার অনুরোধ।’
বৃহস্পতিবার দুপুরে গণভবনে ভোলা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আগেও যখন ক্ষমতায় ছিলাম, তখনও দেশের মানুষের জন্য কাজ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে সবকিছু বন্ধ করে দেয়। সারা দেশে অত্যাচার-নির্যাতন চালায়। আমাদের অর্জনগুলোকে ধ্বংস করে। এরপর আসে তত্ত্বাবধায়ক সরকার। তারাও অত্যাচার-নির্যাতন চালিয়েছে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময়ই প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যান। নেতাকর্মীরা সেভাবেই কাজ করেন। আমরা এবারও ক্ষমতায় এসে উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের মডেল। দেশকে আমরা উন্নত ও সমৃদ্ধ করতে পারবো, এটা আমার বিশ্বাস।’
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সমুদ্রসীমা আইন, স্থল সীমানা নির্ধারণ, মুজিব-ইন্দিরা চুক্তি সবই তিনি করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর সব অর্জন শেষ করে দেওয়া হয়। আমরা যাদেরকে পরাজিত করেছিলাম, দেশকে সেই পরাজিত শক্তির তল্পিবাহক করতে সঙ্গিনের খোঁচায় সংবিধানকেও ছিন্নভিন্ন করা হয়েছে।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৪১০ ঘ.
Add Your Comment
- জুনের শেষে পদ্মা সেতুর টেন্ডার: যোগাযোগমন্ত্রী
- কর্ণেল তাহের হত্যায় জিয়া ও বিএনপিকে দুষলেন সুরঞ্জিত
- জিয়াই ভূমিহীনদের প্রথম পুনর্বাসন করেন: হান্নান শাহ
- নির্বাচন করতে ব্যর্থদের উপদেশ শোনা হবে না: প্রধানমন্ত্রী
- রাতে খালেদা জিয়ার সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের সাক্ষাৎ
- সমাবেশ করার অনুমতি আগের মতই আছে: সুরঞ্জিত সেন
- ‘বাবুনগরীকে সাজানো জবানবন্দি দিতে বাধ্য করা হচ্ছে’
- মুন্সীগঞ্জে ছাত্রদলের প্রতিনিধি সভা
- বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষ, সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে মাধ্যমে জানানো হবে
- রিমান্ডে বিভ্রান্তিমূলক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আল্লামা শফীর



