bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
ব্রেকিং নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহানকে জেল গেট থেকে আবারও গ্রেফতার >> » বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি >> »
ব্যবসায়ীদের মওদুদ: ইলিয়াসকে ফেরতে সরকারকে চাপ দিন, হরতাল হবে না
ব্যবসায়ীদের মওদুদ: ইলিয়াসকে ফেরতে সরকারকে চাপ দিন, হরতাল হবে না

 স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৫ এপ্রিল)- বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফেরত দিতে সরকার প্রতি চাপ প্রয়োগে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ইলিয়াসকে ফেরত পেলে বিএনপি হরতাল দেবে না বলেও জানান তিনি।


শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ এ নেতা এসব কথা বলেন।

মহান মে দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

এসময় বিএনপির আন্দোলনে গণজোয়ার ঠেকাতে সরকার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দেয়ার অপকৌশল নিয়েছে বলে মন্তব্য করেন মওদুদ।

তিনি বলেন, আজ পর্যন্ত বিএনপির কোনো আন্দোলনই ব্যর্থ হয়নি। এ আন্দোলনও ব্যর্থ হবে না। সুতরাং মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, বরং এতে আন্দোলন আরো বেগবান হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, বিরোধী দল বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলন করছে। ইতিমধ্যে এই আন্দোলনে দেশের জনগণ সর্বাত্মক সমর্থন দিয়েছে। এ আন্দোলন অবশ্যই সফল হবে।

দুর্নীতি বর্তমান সরকারের প্রধান এজেন্ডা এমন অভিযোগ করে তিনি বলেন, সরকারের প্রতিটি ক্ষেত্র দুর্নীতিতে ভরে গেছে। যে কারণে তারা জনগণের কল্যাণে কোনো কাজ করতে পারেনি।

হরতাল বন্ধে আইন প্রণয়নে দেশের ব্যবসায়ীদের আহ্বানের সমালোচনা করে মওদুদ বলেন, বিএনপি কোনো দিনই হরতালের পক্ষে ছিল না। এখনো নেই। কিন্তু সরকার হরতাল দিতে বাধ্য করেছে।

এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, হরতাল বন্ধে আইন করার দাবি না জানিয়ে ইলিয়াস আলীকে ফেরত এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারকে চাপ দিন। আমরা হরতাল দেবো না।

বিএনপি নেতাদের আত্মগোপনে থাকা প্রসঙ্গে স্থায়ী কমিটির এ নেতা বলেন, পুলিশের হাতে নির্যাতনের চেয়ে আদালতে আত্মসমর্পণ করা প্রত্যেক নাগরিকের জন্য সম্মানজনক। এজন্য বিএনপি নেতারা গ্রেপ্তার এড়িয়ে চলছেন।

সরকার পুলিশ দিয়ে আদালতের দুয়ার বন্ধ করে দিয়েছে অভিযোগ করে তিনি প্রধান বিচারপতির কাছে অবিলম্বে আদালত চত্বর থেকে পুলিশ প্রত্যাহারের দাবি জানান।

সংগঠনের সভাপতি মোস্তফা নুরউদ্দিন সোহেলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৪৪২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.