স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৬ মে)- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, “হামলা-মামলা ও গ্রেফতারে বন্ধ না হলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।” রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চিরন্তন বাংলাদেশ ফাউন্ডেশন এ মানববন্ধনের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামীক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, হাবিবুর রহমান হাবিব, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, রফিক সিকদার প্রমুখ।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১২৫৮ ঘ.
Add Your Comment
- বুধবার ঢাকা জেলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- বিএনপির স্থায়ী কমিটির মুলতবি বৈঠক বুধবার
- জোনায়েদ বাবুনগরীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান
- সরকারের নিষেধাজ্ঞা মানবে না বিএনপি
- দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন লুণ্ঠিত: তারেক রহমান
- সভা-সমাবেশ বন্ধ করে সরকার সংবিধান লঙ্ঘন করেছে: ড. মোশাররফ
- নিউমার্কেট মোড়ে শিবিরের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
- প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
- বিএনপি অফিসে জাসাসের দোয়া-মাহফিলও ভণ্ডুল করেছে পুলিশ
- বিএনপির ১৪৮ নেতাকর্মীর মামলার চার্জ শুনানি ৬ জুন



