bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
হরতালের কোনো বিকল্প নেই: নজরুল ইসলাম খান
হরতালের কোনো বিকল্প নেই: নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৬ মে)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা হরতাল পছন্দ করি না, হরতালে বিশ্বাসও করি না; কিন্তু সরকার পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে হরতালের আর কোনো বিকল্প নেই।’


জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের মানববন্ধনে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতার নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করা হয়।


মানববন্ধনে নজরুল ইসলাম খান বলেন, ‘গত তিন বছর বিএনপি সেই অর্থে হরতাল বা বড় কোনো কর্মসূচি দেয়নি। লংমার্চ ও সভা-সমাবেশের মতো গণতান্ত্রিক কর্মসূচি পালন করেছে। গুম, হত্যা ও মিথ্যা মামলার মতো নিষ্ঠুর কার্যক্রম চালানোর পর বিএনপির পক্ষে আর চুপ করে থাকা সম্ভব ছিল না।’


সরকারের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘আপনারা ইলিয়াস আলী ও তাঁর চালককে ফিরিয়ে দিন। আমরা হরতাল করব না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বর্তন করুন, তাহলে হরতাল করব না। নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন, তাহলে হরতাল করব না।’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘ইলিয়াস আলী গুম হওয়ার পর সরকারের মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব রসিকতা করছেন এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, তার নিন্দা জানানোর কোনো ভাষা নেই।’
মানববন্ধনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৩০২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.