bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২০; ২৪ মে ২০১৩;
 
দেশে অনাকাঙ্খিত সংঘাত সৃষ্টি হলে দায় সরকারের: মওদুদ আহমদ
দেশে অনাকাঙ্খিত সংঘাত সৃষ্টি হলে দায় সরকারের: মওদুদ আহমদ

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৬ মে)- সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ  আহমদ  বলেন, “বিরোধী দলীয় বিচারপ্রার্থীদের বাধা দেয়ার জন্য সরকার সুপ্রিম কোর্টকে অবরুদ্ধ করে রেখেছে।

বাধার কারণে আমরা কোর্টে যেতে পারছি না। আদালত অবরুদ্ধ করে রাখলে সংঘাত অনিবার্য হয়ে পড়বে। অনাকাঙ্খিত সংঘাত সৃষ্টি হলে দায়ভার সরকারকে নিতে হবে। কারণ সরকারই এ পরিস্থিতি সৃষ্টি করছে।”

রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে দলের পক্ষ থেকে প্রেস বিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘‘বিগত হরতালে গাড়ি ভাংচুর ও পেড়ানোর ঘটনায় সরকার বিরোধী দলীয় আটজন সম্মানিত সংসদ সদস্যকে আসামি করার মধ্য দিয়ে জাতীয় সংসদের সম্মানহানি করেছে। এটা পুরো জাতির জন্য কলংজনক।’’

 

গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গণতান্ত্রিক দেশে এভাবে বিরোধী দলের আটজন সংসদ সদস্যকে আসামি করে হয়রানি করার তীব্র নিন্দা জানান তিনি।

 

তিনি বলেন, ‘‘আটজন সংসদ সদস্যকে আসামি করে হয়রানি করার সরকারি মামলায় বিষয়ে স্পিকার ব্যবস্থা নিবেন বলে আমরা আশা করেছিলাম, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিলেন না। 

এ মামলায় আটক বিরোধী দলীয় নেতাকর্মীর জামিনের জন্য আগামীকাল সোমবার বিএনপিপন্থী আইনজীবীরা আদালতে যাবেন বলেও জানান তিনি।

 

এ সময় তিনি বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িতে অবৈধ পুলিশি তল্লাশি চালানোর তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের তল্লাশি অগণতান্ত্রিক। হয়রানিনর উদ্দেশ্যে এ ধরনের তল্লাশি চালানো থেকে সরকার বিরত থাকতে হবে।’’

 

 

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৩০৮ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.