bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
সাংবাদিক-বুদ্ধিজীবীদের হুমকি দিচ্ছে সরকার: শওকত মাহমুদ
সাংবাদিক-বুদ্ধিজীবীদের হুমকি দিচ্ছে সরকার: শওকত মাহমুদ

ইন্টারন্যাশনাল ডেস্ক: (ওয়াশিংটন, ০৬ মে)- ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণপূর্ব এশিয়ার কর্মকর্তাদের সাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদের নেতুত্বে এক প্রতিনিধি দল সাক্ষাত করেছে।

প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শরাফত হোসেন বাবু ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ উপস্থিত ছিলেন।


বৈঠকে বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ সম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলী, আমেরিকা ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতির উপরে বিশেষভাবে আলোচনা করেন।

তিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা, মানবাধিকার সংরক্ষণ ও সুশাসন প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ উদ্যোগের কথা কর্মকর্তাদের জানান।

শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতার আসার পর থেকে সরকারের সকল দমন-নীপিড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “রাজনীতিবীদ ছাড়াও দেশের সাংবাদিক মহল অত্যাচার থেকে রেহাই পাচ্ছেন না। সাংবাদিক বুদ্ধিজীবীদের প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। বিশেষ করে সাংবাদিক দম্পতি সাগর রম্ননীর নিশংস্ব হত্যাকান্ডের কথা উলেস্নখ করে শওকত মাহমুদ বলেন, সরকার প্রকৃত খুনীদের আড়াল করার জন্যে ষড়যন্ত্র করছে। এখন পর্যন্ত কোনো খুনিকে গ্রেফতার করা হয়নি।”

দেশে বস্ত্তনিষ্ঠ সাংবাদিকতা করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলীর গুম হওয়া, পরবর্তী ঘটনাসমূহ বিশেষ করে বিএনপির হরতালে দলের সাধারণ নেতাকর্মীদের পুলিশ দিয়ে বর্বোরোচিত হামলা ও হত্যাকাণ্ডের কথা স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের অবহিত করা হয়।

স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তারা বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ  করেন এবং যুক্তরাষ্ট্র প্রশাসন গভীরভাবে বাংলাদেশের সকল ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবাট ব্লেইক বিষয়টি অবগত আছেন বলেও তারা দাবি করেন।

বৈঠকের অনুষ্ঠান শেষের দিকে বিএনপি নেতারা অনেকগুলো ডকুমেন্ট তাদের কাছে হস্তান্তর করেন।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৫১৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.