স্টাফ রিপোর্টার: (ঢাকা, ০৭ মে)- টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন মহাজোট সরকারের শরিক দল জাতীয় পার্টির সাংসদ আবুল কাশেমের সদস্যপদ শূন্য ঘোষণা করে ওই আসনে তাঁকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সোমবার গেজেটে প্রকাশ করে তা স্পিকারের দপ্তরে পাঠানো হবে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে জয়ী হন আবুল কাশেম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান তাঁর বিরুদ্ধে ঋণ ও টেলিফোন বিল খেলাপের অভিযোগে মামলা করেন।
আদেশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে আবুল কাশেমের (টাঙ্গাইল-৫) সদস্যপদ বাতিল করে ওই আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।
গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টের আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছায়। এ নির্দেশ ৬ মের মধ্যে নির্দেশ কার্যকর করার বাধ্যবাধকতা তৈরি হয়।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ওই দিন সরকারি ছুটি থাকায় বিধান অনুযায়ী কমিশন আজ এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
টেলিফোন বিল খেলাপি হওয়ায় হাইকোর্ট আবুল কাশেমের সদস্যপদ বাতিলের নির্দেশ দেন।
এর আগে ২০১০ সালের ১৫ জুলাই সুপ্রিম কোর্ট সরকারদলীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল করে ওই আসনে নতুন নির্বাচনের নির্দেশ দেন। নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করলেও হাইকোর্ট এ-সংক্রান্ত গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেন। এ কারণে মহীউদ্দীন খান আলমগীরের সাংসদ পদে বহাল রয়েছেন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৫৩২ ঘ.
Add Your Comment
- জামিনে মুক্তির পর ফের বিএনপির ৩৫ নেতা গ্রেপ্তার
- রাতে জরুরী বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
- ঘূর্ণিঝড় মহাসেন: খালেদা জিয়ার শোক ও আহ্বান
- মৎস্যজীবী দলে অসন্তোষ: অভিযোগের তীর সভাপতির দিকে
- জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন: বিএনপি
- মুক্তির পর প্রিজন গেটে সালাহউদ্দিন ফের গ্রেপ্তার
- রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতি ভালো নেই: অর্থমন্ত্রী
- সংলাপ হবে সংবিধান অনুযায়ী: হাছান মাহমুদ
- তৃণমূল নিয়ে বিপাকে আ’লীগ: অভিযোগের আঙ্গুল কেন্দ্রীয় নেতাদের দিকে
- বুলুর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ



