স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৬ মে)-হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বুধবার বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে বিকেল ৩টা থেকে অনির্দিষ্টকালের হরতাল ঘোষণা করেন জেলা বিএনপি নেতা তৈমুর রহমান।
চট্টগ্রাম, সিলেট, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, জয়পুরহাটসহ বিভিন্ন জেলার বিএনপি নেতারাও নিজেদের উদ্যোগে আগেই হরতালের ঘোষণা দেন।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে তেজগাঁও থানায় একটি মামলা হয়, যাতে ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
এর মধ্যে ফখরুলসহ ৩৪ জন আগাম জামিনের আবেদন করলে বিভক্ত আদেশ দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এরপর বিষয়টি তৃতীয় বেঞ্চে গেলে গত ১৩ মে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চ ১৬ মের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সে অনুযায়ী জোট নেতারা বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাদের কারাগারে পাঠান।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৭৫৬ ঘ.
Add Your Comment
- এক মাস সভা সমাবেশ বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘পদ্মাসেতুর দুর্নীতিতে আমার পরিবার জড়িত নয়: প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় অর্ধদিবস হরতাল পালিত, পুলিশের মোটরসাইকেলে আগুন
- রাজধানীতে চলতি মাসে সমাবেশের অনুমতি পাবে না বিরোধী জোট
- রবিবার সাতক্ষীরায় আধা বেলা হরতাল জামায়াতের
- সোমবার রংপুরে হরতাল ডেকেছে যুবদল
- জাতি দুই নেত্রীর সংলাপ চায়: রফিক-উল হক
- মওদুদের বক্তব্য একান্তই নিজের
- জামিনে মুক্তির পর ফের বিএনপির ৫৩ নেতা গ্রেপ্তার
- ঘূর্ণিঝড় মহাসেন: খালেদা জিয়ার শোক ও আহ্বান



