bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
১০ জুনের আগেই সরকারকে বিদায় নিতে হবে: জয়নুল আবদিন
১০ জুনের আগেই সরকারকে বিদায় নিতে হবে: জয়নুল আবদিন

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৭ মে)- বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা এবং নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দিলে দেশে শান্তি ফিরে আসবে। অন্যথায় ১০ জুনের আগেই বর্তমান সরকারকে বিদায় নিতে হবে।

হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি নেতাভিত্তিক দল নয়। সব নেতাকর্মী যদি জেলেও যায় তবু আন্দোলন সংগ্রাম চলছে, চলবে। কারণ বিএনপি শহীদ জিয়ার আদর্শে গড়া একটি দল। ঘরে ঘরে দলটির লক্ষ-কোটি নেতাকর্মী রয়েছে। যারা আন্দোলনের জন্য যথেষ্ট।

ফারুক বলেন, আমরা সাড়ে তিন বছরে মাত্র ১২টি হরতাল দিয়েছি। আর আওয়ামী লীগ এক বছরে দিয়েছিল ৩৩টি হরতাল। এখন আর আমাদের পায়ের নীচে মাটি নেই। তাই আন্দোলন-সংগ্রাম ছাড়া আর কোনো পথ খোলা নেই। গণতন্ত্রকে প্রতিষ্ঠায় আমাদের হরতাল চলছে চলবে।

আওয়ামী লীগ বিরোধী দল বলে কিছুই রাখতে চায় না বলেই বানানো কল্প-কাহিনী তৈরি করে ৩৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি যুগ্ম-মহাসচিব বরকত উল্লা বুলু ও মিজানুর রহমান মিনু, দলের শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনসহ বিএনপি নেতাকর্মীরা।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_০৯৩৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.