bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
ব্রেকিং নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহানকে জেল গেট থেকে আবারও গ্রেফতার >> » বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি >> »
সংসদে তত্ত্বাবধায়ক বিল আনতে রাষ্ট্রপতিকে জয়নুল আবদিনের আহ্বান
সংসদে তত্ত্বাবধায়ক বিল আনতে রাষ্ট্রপতিকে জয়নুল আবদিনের আহ্বান

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৩ মে)- সংসদের আগামী অধিবেশনেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।


তিনি বলেছেন, এটা ৭২/৭৫ নয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্ববহাল না করা হলে প্রধানন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা হবে।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, রাষ্ট্রপতি চলতি মাসের ২৭ তারিখে সংসদের অধিবেশন ডেকেছেন। বিএনপি আশা করে ওই দিন কোরআন তেলোয়াতের পরেই সংবিধানের ষষ্টদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্ববহাল করা হবে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য বিএনপি যে কোন স্থানে যে কোন সময় আলোচনায় বসতে রাজি আছে। বিএনপি ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।

এ সময় যারা বিরোধী দলকে নিশ্চহ্ন করতে ষড়যন্ত্র করেছ আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তাদের বিচার করা হবে বলেও সাবধান করে দেন ফারুক।

মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সংসদ সদস্য রেহেনা আক্তার রানু প্রমুখ।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৪২৬ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.