স্টাফ রিপোর্টাম: (ঢাকা, ২৫ মে)- বিএনপি সরকার দ্রুতবিচার আইন প্রণয়ন করেছিল সন্ত্রাসীদের দমন করার জন্য। কিন্তু বর্তমান সরকার সেই আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবহার করছে।
শুক্রবার সকালে রাজধানীতে এক মানববন্ধনে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এ অভিযোগ করেন।
বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম যৌথভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজনের করে।
রফিকুল ইসলাম বলেন, আগামী ১১ জুন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশব্যাপী যে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন, তা নস্যাৎ করতেই সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করেছে।
তিনি বলেন, সরকার যত কৌশলই করুক না কেন, তাতে কোনো লাভ হবে না। আন্দোলন চলছে, চলবে। বিএনপি গণমানুষের দাবি আদায় করেই ছাড়বে।
সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, দেশে গণতন্ত্র সংহত রাখতে ও শান্তি ফিরিয়ে আনতে আগামী ১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করুন। অন্যথায় কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হলে তার দায়ভার আপনাদেরকেই নিতে হবে।
তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে তাদের বিদায় ছাড়া আর কোনো পথ নেই। কারণ, তারা দেশকে যেভাবে গুম-হত্যার রাজ্যে পরিণত করেছে, তাতে জনগণ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ছে। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকারি দলের নেতারা বলেন- বিএনপি নাকি হরতাল দিয়ে জ্বালাও-পোড়াও করছে। অথচ আওয়ামী লীগ বিগত বিএনপি সরকারের আমলে ১৭৪ দিন হরতাল দিয়ে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছিল।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সে সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলেও আমরা আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করিনি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে দাবি আদায়ের চেষ্টা করেছি। জ্বালাও-পোড়াও’র সাথে আমাদের কোনো নেতা জড়িত নন।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৫১২ ঘ.
Add Your Comment
- নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকাতে ঢাবি ছাত্রদলের মিছিল
- বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন হলে ‘টিকফা’ নয়: দীপু মনি
- আমার বইয়ের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত বক্তব্য ঠিক নয়: মওদুদ আহমদ
- সরকারের শীর্ষ ব্যক্তিরা অসাংবিধানিক অধিকার ভোগ করছে: গয়েশ্বর চন্দ্র
- রাতে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া
- ভাংচুরের মধ্য দিয়ে ঢাকা জেলায় বিএনপির হরতাল চলছে
- জয়পুরহাটে জামায়াতের সকাল-সন্ধ্যা চলছে
- বিএনপির ৩ নেতা জামিনের পর ফের গ্রেফতার
- বুধবার ঢাকা জেলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- বিএনপির স্থায়ী কমিটির মুলতবি বৈঠক বুধবার



