স্টাফ রিপোর্টার: (ঢাকা, ৩১ মে)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে উত্তরার আজমপুর থেকে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা শুরু করেছেন খালেদা জিয়া।
বিরোধী দলের নেত্রী বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানার ১৯টি স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বুধবার থেকে রাজধানীসহ সারা দেশে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীতে ৪ দিন দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
বিকালে বনানী কমিউনিটি সেন্টারে দিনের সর্বশেষ কর্মসূচি হবে বলে জানান প্রেস সচিব।
উত্তরার আজমপুরে খাবার বিতরণের সময় খালেদা জিয়ার সঙ্গে দলের সহসভাপতি সেলিমা রহমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল ও কফিল উদ্দিন উপস্থিত ছিলেন।
১৯৮১ সালের ৩০ শে মে জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৫৫৫ ঘ.
Add Your Comment
- তারেক রহমানকে দেশে ফিরতে না দিতে এই অপপ্রচার: বিএনপি
- নজরুল জয়ন্তীতে আ’লীগের কর্মসূচি
- তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় সরকার: বিএনপি
- সরকার জনসমর্থন হারিয়ে ফেলেছে: মওদুদ আহমদ
- শেখ হাসিনাই হবেন অন্তবর্তী সরকারের প্রধান: মোহাম্মদ নাসিম
- জনবিস্ফোরণে উড়ে যাবে সরকার: এম কে আনোয়ার
- তারেক রহমানের রাজনৈতিক অধিকার হরণ করবে না সরকার: সুরঞ্জিত সেন
- তারেক রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বললেন কামরুল ইসলাম
- তথ্য সবাই জানবে এমনতো কথা নেই: তথ্যমন্ত্রী
- রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ১৮ দলীয় জোটের



