বিডিপ্রেস ডেস্ক: (ঢাকা, ১৬ জুন)- আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনে নির্বাচন। মানুষের কাছে যেতে হবে। তাই এমন কিছু করা যাবে না যাতে মানুষের আস্থা ও বিশ্বাসে চিড় ধরে।
তৃণমূল নেতাকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, নেতৃত্ব কখনো কখনো ভুল করতে পারে কিন্তু তৃণমূল কখনও ভুল করে না। তারা ভুল করে না বলেই আমি আজ এখানে।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় আওয়ামী লীগ সভানেত্রী এসব কথা বলেন।
বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ওনার পিছিয়ে দেওয়াটাই চরিত্র। উনি দেশকে খালি পিছিয়েই দেবেন। কারণ, উনি স্বাধীনতায় বিশ্বাস করেন না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না। মানুষকে কিছু দিতেও চায় না, কেবল নিতে জানেন।
এ সময় তার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সামনে নির্বাচন। মানুষের কাছে যেতে হবে। তাই এমন কিছু করা যাবে না যাতে মানুষের আস্থা ও বিশ্বাসে চিড় ধরে।
তিনি বলেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। কিন্তু দলের সাংগঠনিক কাঠামোর ভিত শক্ত বলে আওয়ামী লীগের কোন ক্ষতি কেউ করতে পারেনি।
এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬২০ ঘ.
Add Your Comment
- তারেক রহমানকে নিয়ে সাবধানে মন্তব্য করুন: ১৪ দলের উদ্দেশ্যে বিএনপি
- সরকার জনসমর্থন হারিয়ে ফেলেছে: মওদুদ আহমদ
- শেখ হাসিনাই হবেন অন্তবর্তী সরকারের প্রধান: মোহাম্মদ নাসিম
- জনবিস্ফোরণে উড়ে যাবে সরকার: এম কে আনোয়ার
- তারেক রহমানের রাজনৈতিক অধিকার হরণ করবে না সরকার: সুরঞ্জিত সেন
- তারেক রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বললেন কামরুল ইসলাম
- তথ্য সবাই জানবে এমনতো কথা নেই: তথ্যমন্ত্রী
- রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ১৮ দলীয় জোটের
- সিলেটে মেয়র পদে আরিফুল হককে বিএনপির সমর্থন
- তত্ত্বাবধায়ক মানতে সরকারকে বাধ্য করা হবে: খালেদা জিয়া



