বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: (ঢাকা, ৩০ জুন)- আগের সরকারগুলোর ভুল পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার সকালে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইতিহাস সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ যৌথভাবে আয়োজিত ‘গত চার দশকে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্ক’ শীর্ষক এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রতিবেশি দেশগুলোর সাথে সম্পর্কের প্রসঙ্গ এনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক্ষেত্রেও আগের সরকারগুলোর ব্যর্থতার কারণে বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, কারো সাথে বৈরিতা নয়। ইতিপূর্বে প্রতিবেশি দেশগুলোর সাথে বৈরী সম্পর্ক করে একটি শ্রেণি দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল।
দীপু মনি বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের পুশ করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করেছিল। সেই গোষ্ঠীই মূল সংবিধানকে পরিবর্তন করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তারা দারিদ্র্যকে লালন-পালন করে জঙ্গিবাদকে উস্কে দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করেছিল।
তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার মূল্যবান দলিলপত্র সেই চক্র নষ্ট করে দিয়েছে। এতকিছুর পরও বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য,শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, প্রযুক্তিগত উন্নয়ন, পারমানবিক বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, পরিবেশ, জলবায়ু, সমুদ্রসীমা অর্জন, সাবির্ক নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ইত্যাদিতে সকল বিষয়ে কাঙ্খিত উন্নয়ন সাধন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে বহির্বিশ্বের বাংলাদেশের অবস্থান অনেকে উর্ধ্বে তুলে ধরতে সক্ষম হয়েছে।
এছাড়া বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির কারণে বিশ্ব রাজনীতি আর অর্থনীতিতে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে বলেও দাবি করেন ডা. দীপু মনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ইতিহাস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. এনামুল হক খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মেজবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক ড. আবু মো. দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. আশফাক হোসেনসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পররাষ্ট্রমন্ত্রণালয় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৬৪৮ ঘ.
Add Your Comment
- রাজধানীতে চলতি মাসে সমাবেশের অনুমতি পাবে না বিরোধী জোট
- রবিবার সাতক্ষীরায় আধা বেলা হরতাল জামায়াতের
- সোমবার রংপুরে হরতাল ডেকেছে যুবদল
- জাতি দুই নেত্রীর সংলাপ চায়: রফিক-উল হক
- মওদুদের বক্তব্য একান্তই নিজের
- জামিনে মুক্তির পর ফের বিএনপির ৫৩ নেতা গ্রেপ্তার
- রাতে জরুরী বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
- ঘূর্ণিঝড় মহাসেন: খালেদা জিয়ার শোক ও আহ্বান
- মৎস্যজীবী দলে অসন্তোষ: অভিযোগের তীর সভাপতির দিকে
- জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন: বিএনপি



