স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৪ জুলাই)- পুলিশের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পালিত হলো সকাল-সন্ধ্যা হরতাল। গত শুক্রবার বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে কামরাঙ্গীচার থানা বিএনপি এ হরতালের ডাক দেয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল থেকে কামরাঙ্গীরচর এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। তবে বেশ কিছু দোকানপাট বন্ধ ছিল।
সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সভাপতি এম এ গাফফারের নেতৃত্বে মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে পুলিশসহ কয়েকজন পিকেটার আহত হয়। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে।
থানা বিএনপি সূত্র জানায়, কামরাঙ্গীরচর এলাকাবাসী পিকনিক করার জন্য একটি লঞ্চ ভাড়া করে পিকনিকের আয়োজন করে। শুক্রবার সকালে কামরাঙ্গীরচর থানা এলাকার বিভিন্ন দল ও পেশার মানুষ পিকনিকের উদ্দেশ্যে কামরাঙ্গীচর মোহনায় নোঙর করা লঞ্চে ওঠে। তাদের মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী ও পিকনিকের যাত্রী ছিলেন।
সকাল ৯টায় লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে কামরাঙ্গীরচর থানা পুলিশ লঞ্চে উঠে থানা বিএনপির সদস্য সচিব মো. নাইম ও যুবদলের সভাপতি নজরুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জন নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে।
এ ঘটনার প্রতিবাদে কামরাঙ্গীরচর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার বিকেলে এই হরতালের ডাক দেয়।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১৯২৬ ঘ.
Add Your Comment
- বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে র্যাব, আতঙ্ক সৃষ্টির অভিযোগ
- রবিবার সাতক্ষীরায় আধা বেলা হরতাল জামায়াতের
- সোমবার রংপুরে হরতাল ডেকেছে যুবদল
- জাতি দুই নেত্রীর সংলাপ চায়: রফিক-উল হক
- মওদুদের বক্তব্য একান্তই নিজের
- জামিনে মুক্তির পর ফের বিএনপির ৫৩ নেতা গ্রেপ্তার
- রাতে জরুরী বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
- ঘূর্ণিঝড় মহাসেন: খালেদা জিয়ার শোক ও আহ্বান
- মৎস্যজীবী দলে অসন্তোষ: অভিযোগের তীর সভাপতির দিকে
- জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন: বিএনপি



