স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৫ জুলাই)- ২০১৪ সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষরমুক্ত গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্টস কাউন্সিল সম্মেলন ২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শেখ হাসিনা বলেন, একটি দেশকে উন্নত করতে হলে শিক্ষার গুরুত্ব অপরিসীম। দেশের যেসব এলাকায় স্কুল নেই সেসব এলাকায় স্কুল নির্মাণ, ঝরে পড়া শিশুদের স্কুলে প্রেরণসহ বহুমুখী পরিকল্পনার মাধ্যমে স্বাক্ষরতার হার বাড়ানোর পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।
শিশু বয়স থেকে গণতান্ত্রিক শিক্ষাবোধের প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. আফসারুল আমিন এমপি, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১১৫৭ ঘ.
Add Your Comment
- তারেক রহমানকে দেশে ফিরতে না দিতে এই অপপ্রচার: বিএনপি
- নজরুল জয়ন্তীতে আ’লীগের কর্মসূচি
- তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় সরকার: বিএনপি
- সরকার জনসমর্থন হারিয়ে ফেলেছে: মওদুদ আহমদ
- শেখ হাসিনাই হবেন অন্তবর্তী সরকারের প্রধান: মোহাম্মদ নাসিম
- জনবিস্ফোরণে উড়ে যাবে সরকার: এম কে আনোয়ার
- তারেক রহমানের রাজনৈতিক অধিকার হরণ করবে না সরকার: সুরঞ্জিত সেন
- তারেক রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বললেন কামরুল ইসলাম
- তথ্য সবাই জানবে এমনতো কথা নেই: তথ্যমন্ত্রী
- রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ১৮ দলীয় জোটের



