bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
বিএনপি নেতা হত্যার প্রতিবাদে অভয়নগরে আধাবেলা হরতাল
বিএনপি নেতা হত্যার প্রতিবাদে অভয়নগরে আধাবেলা হরতাল

জেলা সংবাদদাতা: (যশোর, ২০ জুলাই)- যশোরের নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান (৪৫) হত্যার প্রতিবাদে অভয়নগরে আধাবেলা হরতাল চলছে।


অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকে এ হরতালের ডাক দেয় স্থানীয় বিএনপি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার নর্থবেঙ্গল এলাকায় লুৎফর রহমানকে গুলি ও বোমা মেরে হত্যা করে দুর্বৃত্তরা। সে নর্থবেঙ্গল এলাকার আদম আলীর ছেলে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেক বলেন, লুৎফর রাতে তার বাড়ির সামনে একটি মুদি দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও বোমা নিক্ষেপ করে। পরে তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জানান, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হত্যাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_১০৩৩ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.