bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
ব্রেকিং নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহানকে জেল গেট থেকে আবারও গ্রেফতার >> » বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি >> »
সরকার সব ধরনের চাল রপ্তানির চিন্তা করছে: অর্থমন্ত্রী
সরকার সব ধরনের চাল রপ্তানির চিন্তা করছে: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৯ জুলাই)- বর্তমানে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ থাকলেও সরকার সব ধরনের চালই রপ্তানির চিন্তা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

রোববার সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের চালের বাজার প্রতিযোগিতামূলক নয়। প্রতিবছর চালের উত্পাদন বাড়ছে। আমরা এখন খাদ্যে আত্মনির্ভরশীল। তাই সার্বিক বিবেচনায় সরকার চাল রপ্তানির চিন্তা করছে।

 

তিনি জানান, বর্তমানে চালের উত্পাদন খরচ ২৬.৫০ টাকার মতো আর বাজারমূল্য ২৫ টাকা। এ কারণে ওএমএসের যে চাল বাজারে বিক্রি করা হয়, সেগুলো মানুষ কিনছে না।

 

তবে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি জানিয়ে মুহিত বলেন, সিদ্ধান্ত চূড়ান্ত হতে ছয় মাস সময় লাগতে পারে।

 

চাল রপ্তানির এই সিদ্ধান্তে বাজারে চালের দাম বাড়বে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে চালের দাম যেকোনো দেশের চেয়ে কম। এমনকি মিয়ানমারের চেয়েও কম।

 

চালের দাম বেড়ে গেলে সাধারণ মানুষের কষ্ট হবে-এ ব্যাপারে অর্থমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, মানুষের আয় বাড়ছে। মূল্যস্ফীতির কথা আপনারাই বলেন। আমি তো গ্রামে যাই, কেউ মূল্যস্ফীতির কথা বলে না। ঢাকা ও বড় বড় শহরেই এগুলো বলা হয়।

 

অর্থমন্ত্রী জানান, সরকারের নিজের মজুদ এখন ১৩ লাখ মেট্রিক টন। বোরো কেনা হয়েছে প্রায় পাঁচ লাখ মেট্রিক টনের মতো। আরও কেনার সুযোগ আছে।

 

মুহিত বলেন, সুগন্ধি চাল রপ্তানির সময় বেঁধে দেওয়া আছে। তবে সময় বেঁধে না দিয়ে এটা সব সময় করা উচিত।

 

পদ্মা সেতুর অর্থায়ন বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ ব্যাপারে আমি কিছুই বলব না।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৪৩২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.