bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২০; ১৮ মে ২০১৩;
 
প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের বাঁচানোর চেষ্টা করছেন : মওদুদ আহমদ
প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের বাঁচানোর চেষ্টা করছেন : মওদুদ আহমদ

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৯ জুলাই)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের প্রতি দুর্বল। তিনি দুর্নীতিবাজদের বাচাঁনোর চেষ্টা করছেন। দুর্নীতিবাজদের দেশপ্রেমিক বলে সার্টিফিকেট দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের লজ্জিত করেছে। তিনি শুধু সরকারকে নয় পুরো বাংলাদেশকে বিতর্কিত করেছেন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত “সরকারের অসহিঞ্চু রাজনীতি, সীমাহীন দুর্নীতি ও দেশপ্রেমিকদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে পদ্মাসেতু ঋন চুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক। গত সেপ্টেম্বরে তারা অভিযোগ করেছে এপ্রিলে তা সত্য প্রমাণিত হয়েছে। দুর্নীতির অভিযোগে কানাডায় অবস্থানরত ঠিকাদার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনা যাচ্ছে বলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা বিদেশে আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কানাডা সরকার তাদের পাসপোর্ট বাতিল করবে বলে শুনা যাচ্ছে।


তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সাথে যুদ্ধ ঘোষনা করেছেন। অথচ বিশ্বব্যাংক কোন সিদ্ধান্ত নিলে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। একদিকে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন অন্যদিকে অর্থমন্ত্রী তাদের শর্ত পুরণ করে পুন:বিবেচনার জন্য আবেদন করেছে । অর্থমন্ত্রী চাচ্ছেন পদ্মাসেতুর ব্যাপারে বিশ্বব্যাংকের সাথে একটি সমজোতায় পৌছতে। আর প্রধানমন্ত্রী বিষয়টি অন্যদিকে নিয়ে যাচ্ছেন।


জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি মেজর (অব.) এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ, স্বদেশ মঞ্চের সভাপতি মামুনুর রশিদ খান প্রমুখ।

 

বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১৪৪৪ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.