স্টাফ রিপোর্টার: (ঢাকা, ৩১ জুলাই)- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের অভিযোগ (চার্জ) শুনানির মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
সকাল সোয়া ১০টার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ প্রায় সব আসামি আদালতে উপস্থিত হয়েছেন।
বিএনপির পক্ষে শুনানির জন্য আদালতে উপস্থিত হয়েছেন- সুপ্রীম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এছাড়াও ঢাকা বারের বিএনপিপন্থী শতাধিক আইনজীবী নেতা এসেছেন।
এর আগে গত মঙ্গলবার মামলার অন্যতম আসামি সাদেক হোসেন খোকার পক্ষে চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। শুনানিতে বলা হয়, সাদেক হোসেন খোকা হাইকোর্টের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসাধীন।
এছাড়া মামলার আরেক আসামি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন সরদার অপর একটি মামলায় গত মঙ্গলবার কারাগার থেকে ছাড়া পেলেও ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এই অবস্থায় তার উপস্থিতি ছাড়া বিচারক অভিযোগ গঠনের শুনানি করতে পারেন না।
দুই আসামিকে আইনি প্রক্রিয়ায় আদালতে হাজির না করা পর্যন্ত চার্জ শুনানি পেছানোর আবেদন করেন তারা।
রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু চার্জ শুনানি পেছানোর বিরোধিতা করেন। তিনি বলেন, আসামি সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতিই অভিযোগ গঠন করা হোক।
অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মিরাস উদ্দিন জানান, এসএম জাহাঙ্গীরকে আদালতে উপস্থিত করা হয়েছে তাই অভিযোগ গঠন করতে বাধা নেই।
এসময় আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এসএম জাহাঙ্গীর এই মামলায় জামিনে আছেন। তাই এ মামলায় তাকে গ্রেফতার করে এই আদালতে উপস্থিত করার সুযোগ নেই। তাই পুলিশ এখন আদালতে উপস্থিত করলেও উপস্থিত বলা যাবে না। অন্য মামলায় তাকে গ্রেফতার করা হলে সংশ্লিষ্ট আদালত থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেবেন। এরপর এই আদালত তাকে হাজির করার জন্য প্রডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) ইস্যু করতে পারেন। এর মাধ্যমেই কেবল আইনগতভাবে তাকে আদালতে উপস্থিত বলা যাবে।
এসএম জাহাঙ্গীরের আদালতে উপস্থিতি নিয়ে অভিযোগ গঠনের ব্যাপারে রাষ্ট্রপক্ষ, বিচারক ও আসামিপক্ষে ৩৫ মিনিট ত্রিমুখি তর্ক চলে।
অবশেষে আসামিপক্ষের আইনজীবীদের তুমুল বিরোধিতার মুখে অভিযোগ গঠনের শুনানি ৩১ জুলাই মঙ্গলবার পর্যন্ত মুলতবি করে দ্রুত এজলাস ছেড়ে যান বিচারক।
এর আগে গত ২০ জুন, ৩ ও ২৪ জুলাই অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল।
আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম, মোহসীন মিয়া, ইকবাল হোসেন, ওমর ফারুক ফারুকী। এছাড়া জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধানসহ বিএনপিপন্থী শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলার ৪৬ আসামির মধ্যে মির্জা ফখরুলসহ ৩৯ জন আসামিই জামিনে আছেন। চারজন পলাতক ও তিনজন কারাগারে আটক আছেন। মঙ্গলবার মির্জা ফখরুলসহ জামিনে থাকা আসামিরা আদালতে হাজির ছিলেন।
বিডিপ্রেস ডটনেট/এএফ/এএইচ_১১০৩ ঘ.
Add Your Comment
- নজরুল জয়ন্তীতে আ’লীগের কর্মসূচি
- তারেক রহমানকে নিয়ে সাবধানে মন্তব্য করুন: ১৪ দলের উদ্দেশ্যে বিএনপি
- সরকার জনসমর্থন হারিয়ে ফেলেছে: মওদুদ আহমদ
- শেখ হাসিনাই হবেন অন্তবর্তী সরকারের প্রধান: মোহাম্মদ নাসিম
- জনবিস্ফোরণে উড়ে যাবে সরকার: এম কে আনোয়ার
- তারেক রহমানের রাজনৈতিক অধিকার হরণ করবে না সরকার: সুরঞ্জিত সেন
- তারেক রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বললেন কামরুল ইসলাম
- তথ্য সবাই জানবে এমনতো কথা নেই: তথ্যমন্ত্রী
- রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ১৮ দলীয় জোটের
- সিলেটে মেয়র পদে আরিফুল হককে বিএনপির সমর্থন



