বিডিপ্রেস ডেস্ক: (ঢাকা, ০১ আগস্ট)- দ্বাদশ রোজার দিন বুধবার দেশের রাজনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে এই ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা অংশ নেন।
ইফতার অনুষ্ঠানে মূল মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্পিকার আবদুল হামিদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান প্রমুখ।
ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও আব্দুল জলিলও ছিলেন। মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও ছিলেন এই অনুষ্ঠানে।
২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বজন ও আহতরাও এদিক প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতার করেন।
ইফতারের পর ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সেলিমের সঙ্গে শেখ হাসিনাকে কিছু সময় কথা বলতে দেখা যায়।
বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_২০০০ ঘ.
Add Your Comment
- তারেক রহমানকে দেশে ফিরতে না দিতে এই অপপ্রচার: বিএনপি
- নজরুল জয়ন্তীতে আ’লীগের কর্মসূচি
- তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় সরকার: বিএনপি
- সরকার জনসমর্থন হারিয়ে ফেলেছে: মওদুদ আহমদ
- শেখ হাসিনাই হবেন অন্তবর্তী সরকারের প্রধান: মোহাম্মদ নাসিম
- জনবিস্ফোরণে উড়ে যাবে সরকার: এম কে আনোয়ার
- তারেক রহমানের রাজনৈতিক অধিকার হরণ করবে না সরকার: সুরঞ্জিত সেন
- তারেক রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বললেন কামরুল ইসলাম
- তথ্য সবাই জানবে এমনতো কথা নেই: তথ্যমন্ত্রী
- রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ১৮ দলীয় জোটের



