bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪২০; ২৩ মে ২০১৩;
 
ঈদের পর বিএনপি মরণ কামড় দিবে: কামরুল ইসলাম
ঈদের পর বিএনপি মরণ কামড় দিবে: কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ১৬ আগস্ট)- ঈদের পর বিএনপি আন্দোলনের নামে মরণ কামড় দিবে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম।

 

তিনি বলেন, শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার কাজ বানচাল করার জন্য ঈদের পর বিএনপি মাঠ গরম করার চেষ্টা করবে। এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তলতে হবে।

 

যতদিন পর্যন্ত তাদের নির্মুল করা না হবে ততদিন তারা দেশকে ধ্বংস ও অকার্যকর করার চেষ্টা করে যাবে বলে মন্তব্য করেন তিনি।

 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ১৫ই আগষ্ট উপলক্ষে শেখ রাসেল শিশু সংসদ ঢাকা কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

 

আইন প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন দেশে স্বাধীনতার পক্ষে বিপক্ষে কোন বিভাজন নেই। কিন্তু আমাদের দেশে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে বিভাজন রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে এই বিভাজন দুর করা হবে।

 

ডিসেম্বরের মধ্যে শীর্ষ ৪-৫ জনের বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, এই বিচারকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে।

 

যতই চেষ্টা করা হোক এই বিচার কেউ বাধাগ্রস্থ করতে পারবেনা বলে হুশিয়ার করে দেন তিনি।

 

কামরুল বলেন, বিচার সফল পরিণতির দিকে এগুচ্ছে। ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। তিনি পরামর্শ দেন, হতাশা প্রকাশ করে ট্রাইব্যুনালের বিরুদ্ধে কোন কথা বলবেন না।

 

১৫ আগষ্ট খালেদা জিয়ার জন্মদিনের সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়ার জন্মদিন তিনটা। কোনটা আসল নয়। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর রক্তের মধ্য দিয়ে খালেদা জিয়ার রাজনৈতিক জন্ম হয়েছে। আর এজন্য সে রুপকথার ডাইনী বুড়ির মতো বড়ো কেক কেটে উল্লাস করে। সেদিন তার বিকৃত চেহারা ফুটে ওঠে।

 

তিনি অভিযোগ করে বলেন, ১৫ই আগস্ট ও ২১ আগস্টের হত্যাকারী এক ও অভিন্ন। স্বাধীনতাবিরোধী শক্তি তাদের প্রতিশোধের নেশায় এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।

 

তিনি বলেন, বিএনপি ও জামায়াত এক ও অভিন্ন। তাদের আলাদা দেখার কোন সুযোগ নেই। তারা শেখ হাসিনাকে হত্যা করতে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।

 

সংগঠনের সভাপতি প্রফেসর ড. সুলতানা শাফির সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আ্যটর্নি জেনারেল মাহবুবে আলম, কৃষকলীগের সহ সভাপতি এম এ করিম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৫৩২ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.