bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
গেইল ঝড়ে পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালুরু
গেইল ঝড়ে পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালুরু

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২১ এপ্রিল)- ইন্ডিয়ার প্রিমিয়ার লীগে (আইপিএল) গেইল ঝড়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু।

 

শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে করে ১৬৩ রান ৬ উইকেট হারিয়ে। ফলে ব্যাঙ্গালুরকে ১৬৪ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় পাঞ্জাব।

 

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে গেইল করেছেন ৫৬ বলে ৮৭ রান। এর মধ্যে ছয় ৪টি আর চার ৮টি। তাকে সঙ্গ দেন এবি ডি ভিলিয়ার্স। তিনি করেন ৩৯ বলে ৫২ রান। এর মধ্যে চার ছিল ৬টি। ফলে সহজেই ৫ উইকেটে বিজয়ী হয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর।

 

অধিনায়ক মাইক হাসির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রান। এছাড়া ২৬ রান করেন শন মার্শ। এদিন সাত নম্বরে ব্যাট করতে নামা এবারের আইপিএলে খেলা একমাত্র পাকিস্তানি ক্রিকেটার আজহার মাহমুদ ঝড়ো গতিতে হার না মানা ৩৩ রান করলে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান করে পাঞ্জাব। আজহার মাহমুদ মাত্র ১৪ বলে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩৩ রান করেন। ৭ রান করা অপর অপরাজিত ব্যাটসম্যান পিযুস চাওলা।

 

পাঞ্জাবের ইনিংসে প্রথম আঘাত হানেন পেসার জহির খান। ২৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান জহির খান। ১৪ রানে জহির খান দুর্দান্ত এক বলে ওপেনার সাইনির স্ট্যাম্প ওপড়ে ফেললে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। ২৭ রানে অপর ওপেনার ভালথেটিকে ডি ভিলিয়ার্সের ক্যাচে পরিণত করেন জহির খান।

 

ব্যাঙ্গালুরের অপর বোলার ম্যাকডোনাল্ড আঘাতে তৃতীয় ও চতুর্থ উইকেট হারায় পাঞ্জাব। ২৬ রান করা শন মার্শকে সরাসরি বোল্ড করে দেন ম্যাকডোনাল্ড। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা মিলারকে ৮ রানের বেশি এগুতে দেননি ম্যানডোনাল্ড।

 

পাঞ্জাবের বাকি দুই উইকেট নেন প্যাটেল ও বিনয় কুমার। অধিনায়ক মাইক হাসির উইকেটটি নেন প্যাটেল এবং মানদীপ সিংকে সাজঘরে পাঠান বিনয় কুমার।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১২২৩ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.