bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪২০; ২১ মে ২০১৩;
 
পেপের বিদায় মুহূর্তে মেসির গোল রেকর্ড
পেপের বিদায় মুহূর্তে মেসির গোল রেকর্ড

স্পোর্টস ডেস্ক: (ঢাকা ০৬ মে)- পেপ গার্দিওলার ন্যু ক্যাম্পের বিদায়ী ম্যাচে এসপানিওলের বিপক্ষে লিওনেল মেসি দিলেন চারটি গোল। লা লিগায় এক মৌসুমে ৫০ গোলের রেকর্ডও গড়লেন। মেসির রেকর্ড গড়ার দিনে বার্সার কাছে এসপানিওল হেরেছে ৪-০ গোলে।

 

কোচ গার্দিওলার অধীনেই পরপর তিনবার ফিফা ব্যলন ডি’ ওর পুরস্কার জিতেছেন মেসি। তাই ন্যু ক্যাম্পে কোচের বিদায়টা  উপভোগ্য করে তোলেন। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোলটি (৫০ গোল) পাওয়ার  সঙ্গে সঙ্গে ছুটে গেলেন গার্দিওলার কাছে। উদযাপন করলেন মুহূর্তটি।

 

১২ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রিকিকে সফরকারীদের জালে প্রথমবার বল পাঠান মেসি। বিরতির পর পেনাল্টি পায় বার্সা। ৬৪ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান (২-০) দ্বিগুণ করেন।

 

এরপর হ্যাট্রিক পেতেও বেশিক্ষণ লাগেনি। ৭৪ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে তৃতীয়বার নিশানা ভেদ করেন। টানা দুই ম্যাচে হ্যাট্রিক করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

 

৮৮ মিনিটে গোলের যে সুযোগ এসেছিলো তা কাজে লাগাতে পারলে মৌসুমে দ্বিতীয়বারের মতো পাঁচ গোল করার রেকর্ড গড়তে পারতেন মেসি।

 

বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৯০৮ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.