bdpress.net: World & Bangladeshi News in bangla
সর্বশেষ সংবাদ :
সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪২০; ২০ মে ২০১৩;
 
শেষ ওভারে জয় মুম্বাই ইন্ডিয়ান্সের
শেষ ওভারে জয় মুম্বাই ইন্ডিয়ান্সের

স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ১৪ মে)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৬২তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল মুম্বাইয়ের। কিন্তু কিয়েরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা।

স্কোর-
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর: ১৭১/৬ (২০ ওভার)
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৭৩/৫ (১৯.৪ ওভার)
ফল: ৫ উইকেটে জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স
বেঙ্গালোরের চিন্নস্বামী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। তিলকারত্নে দিলশানের ৪৭ ও মায়াংক আগারওয়ালের ৩০ বলে হারা না মানা ৬৪ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

মুনাফ প্যাটেল, আরপি সিং, হরভাজন সিং ও কিয়েরন পোলার্ড প্রত্যেকেই একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ৫১ রানে পাঁচ উইকেট খুইয়ে বিপদে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্শেল গিবস ২, টেন্ডুলকার ০, রোহিত শর্মা ৫, দিনেশ কার্তিক ১৬ ও ডোয়াইন স্পিথ মাত্র ৬ রানেই ফিরে গেলে হারের শঙ্কায় পড়ে সফরকারীরা।

তবে আম্বাতি রাউদুর ৫৪ বলে অপরাজিত ৮১ ও কিয়েরন পোলার্ডের ৩১ বলে হার না মানা ৫২ রানের ইনিংস দুটিই জয় এনে দেয় মুম্বাইকে।

জহির খান, বিনয় কুমার, হার্শেল প্যাটেল ও মুত্তিয়া মুরালিধন প্রত্যেকেই একটি করে উইকেট দখল করেন।

ম্যাচ সেরা হয়েছেন আম্বাতি রাউদু।

১৪ ম্যাচে নয় জয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে সংগ্রহ ১৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দিল্লী ডেয়ারডেভিলসের সংগ্রহও ১৮।

 

বিডিপ্রেস ডটনেট/এমএন/এএমইউ_২১৫৩ ঘ.

CommentAdd Your Comment



2011 © Copyright to BDPRESS.NET.
Editor: A H M Obaidur Rahman, 33 Karwan Bazar, Dhaka-1215,
Phone: +8802 8189524,
Email: bdpress.net@gmail.com,bdmediahouse@yahoo.com
Powered by Kernel Soft Ltd.