স্পোর্টস ডেস্ক: (ঢাকা, ১৫ মে)- ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কাইরন পোলার্ড ও আম্বাতি রাইডুর ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে।
১৪ ম্যাচ থেকে মুম্বাইয়ের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান ম্যাচে ব্যাঙ্গালোরের পয়েন্ট ১৫।
সোমবার ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭১ রান করে ব্যাঙ্গালোর। মাত্র ৩০ বলে ৬৪ রান করে অপরাজিত থেকে যান মায়াঙ্ক আগারওয়াল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান তিলকরতেœ দিলশানের।
জবাবে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে গেলেও পোলার্ড ও রাইডুর দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত মুম্বাই-ই জিতেছে।
১০ ওভার ৫ বলে দুজনের ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি ২ বল হাতে রেখে জয় এনে দেয় মুম্বাইকে। ৫৪ বলে ৮১ রানে অপরাজিত থাকেন রাইডু। ৩১ বল খেলা পোলার্ডের অবদান অপরাজিত ৫২ রান।
বিডিপ্রেস ডটনেট/এসআর/এ এসআর_১৬৩৯ ঘ.
Add Your Comment
- ফিক্সিং ঠেকাতে ব্যর্থ ভারতীয় ক্রিকেট বোর্ড
- চুক্তি নবায়ন করছেন রিও ফার্দিনান্দ
- জাতীয় হকি দলের কোচ হচ্ছেন বানসাল
- রোমে শিরোপার লড়াইয়ে নাদাল-ফেদেরার
- বিয়ে আটকে গেল শ্রীশান্তের
- দাবি মেনে অলিম্পিকে ফিরল ভারত
- স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্থসহ গ্রেফতার ২
- ইভানোভিচের গোলে ইতিহাস গড়ল চেলসি
- আগামী জুনেই বিয়ের পিঁড়িতে বসছেন তামিম
- দ্বিতীয় রাউন্ডের বাধা পেরলেন ফেদেরার-জোকোভিচ-সেরেনা



